শিবালয়ে হোম কোয়ারেন্টাইনে অবস্থান না করায় ভারত ফেরত করিম শেখ নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ এ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার উলাইল ইউনিয়নের কামারভাকলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ভারত প্রবাসী করিম শেখ গত ৩ দিন আগে দেশে ফিরলে তাকে স্থানীয় স্বাস্থ্য কর্মী, গ্রাম ও থানা পুলিশ হোম কোয়ারেন্টাইন করার পরামর্শ দেয়। তিনি তা ভঙ্গ করে স্বাভাবিক চলাফেরা করছে এমন অভিযোগে তাকে অর্থদণ্ড করা হয়। তার সংস্পর্শে থাকা পরিবারের অন্যান্য সদস্যদেরকেও কোয়রেন্টইনের নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ উপজেলায় বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বাড়ি-বাড়ি গিয়ে খবর নেয়া হচ্ছে। এছাড়া, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে। বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে অথবা নিজ বাড়িতে অবস্থানের জন্য সরকারী আদেশ পালনে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এ যাবৎ আদেশ অমান্যকারী দু’ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল হক জানিয়েছেন, এ উপজেলায় বিদেশ ফেরত ৮১ ব্যক্তির মধ্যে ৪৪ জন ইতোমধ্যে হোম কোয়ারেন্টইন সম্পূর্ণ করে স্বাভাবিক জীবণ যাপন করছেন। বাকি ৩৭ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। স্থানীয় প্রশাসন এদের ব্যাপারে বিশেষ নজরদারী রাখছেন।



