জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তি (৪২) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে প্রবেশ করার সময় অজ্ঞাত ব্যক্তিটি অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে ছিটকে নিহত হন।