টঙ্গীতে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ওরিয়েন্ট এলিউর নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। গতকাল রোববার সকালে গাজীপুরা শালিকচূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ বেশ কয়েকজন শ্রমিককে অ্যাডমিনের রুমে ডেকে নিয়ে বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে বলে। কোনো নোটিশ ছাড়া অব্যাহতি না নিতে চাইলে কর্তৃপক্ষ ভয়ভীতি দেখিয়ে মারধর করে জোরপূর্বক বেশ কয়েকটি কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা শ্রমিকদের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে বের করে দেয়। এ ব্যাপারে শ্রমিকরা টঙ্গী পূর্ব থানায় দুইটি অভিযোগ করেন। তবে কারখানা কর্তৃপক্ষ জানান, কোনো শ্রমিকের ওপর হাত তোলা বা জোরপূর্বক চাকরি থেকে চলে যেতে বলা হয়নি।
টঙ্গীতে কারখানা থেকে বের করে দেয়ায় শ্রমিকদের বিক্ষোভ
টঙ্গীতে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে ওরিয়েন্ট এলিউর নিটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। গতকাল...



