করোনা সংক্রমন রোধে বন্ধ রাখা আরিচা ঘাটের ক্ষুদ্র সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান মালিকদের পাশে দাঁড়িয়েছে শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতি। সোমবার সমিতির উদ্যোগে দু’শতাধিক ব্যবসায়ীকে মাঝে চাল, ডাল, আলু, তেল, সাবানসহ বিভিন্ন ধরনের খাদ্যের প্যাকেট প্রদান করা হয়।
এ সময় বন্দরব্যবসায়ী সমিতির অন্যতম উপদেষ্টা জেলা আ’লীগ অর্থ বিষয়ক সম্পাদক শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক দুলাল হোসেনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



