করোনা সংকটে সামাজিক দূরত্ব না মানায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৪৪ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, মঙ্গলবার এবং বুধবার রাতে দুই দফায় ৪৪ জনকে বিনা কারণে বাইরে ঘোরাঘুরি এবং সামাজিক দূরত্ব না মানায় জরিমানা করে সতর্ক করা হয়েছে।

এসময় তিনি সবাইকে এই সংকট মোকাবেলায় নিজ নিজ ঘরে থাকার আহবান জানিয়েছেন।