দৈনিক নয়া দিগন্তের সহকারী বার্তা সম্পাদক মুহাম্মদ খায়রুল বাশারের মা মমতাজ বেগম (১০০) গতকাল শুক্রবার সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে শয্যাশায়ী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩নং ব্লকের মগনামাপাড়ার ৬নং ওয়ার্ডে। গতকাল বাদজুমা বদরখালীর আজমনগর জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। মুহাম্মদ খায়রুল বাশার ছাড়াও তার আরো পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে এবং তিনি নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে যান। উল্লেখ্য, মুহাম্মদ খায়রুল বাশারের পিতা এস এম আলী আহমদ অনেক আগেই মৃত্যুবরণ করেন।