নীলফামারীর ডিমলায় ডিমলায় এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থী (১৮) শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসলিসন বিভাগে প্রেরন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম জানান, শনিবার পর্যন্ত ডিমলা উপজেলার মোট ১৮ জনের নমুনার মধ্যে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা গ্রামের একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। তিনি গত ৬ এপ্রিল ঢাকার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর সর্দি কাশি ও জ্বরে ভুগছিলেন। আমরা খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠালে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস পজেটিভ ধরা পরে।

এলাকাবাসী জানান, এই ছেলে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় কাজ করতে যান। সেখানেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন।

ডিমলা হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সন্ধায় তাকে নিজ বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আইসলিসন বিভাগে পাঠিয়েছে।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, শনিবার সন্ধায় বালাপাড়া ইউনিয়নের করোনা শনাক্ত রোগীর এলাকার ১৪টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।