বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইয়াজ্জেম হোসেন রোমানের উদ্যোগে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং জেলায় কর্তব্যরত সাংবাদিক, ডাক্তার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পিপিই বিতরণ করা হয়।
মঙ্গলবার বিভিন্ন ইউনিয়নের শহস্রাধিক মানুষের মাঝে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইয়াজ্জেম হোসেন রোমান। উক্ত খাদ্য সামগ্রী ও পিপিই বিতরণের সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহের গোমস্তা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দিপু, পৌর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক, সাধারণ সম্পাদক ইমতিয়ার চৌধুরী, উপজেলা বিএনপি বিএনপি নেতা আব্দুস সালাম শেখ, শাহজাহান মিনা, কুতুবুল আলম, আসমত ঢালী, মহিউদ্দিন আহমেদ, নুরুল ইসলাম নুরু, মোশারফ মাদবর, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী সহ শিবচর উপজেলা বিএনপির ১৯ টি ইউনিয়নের বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



