সিরাজগঞ্জের কাজিপুরে কালোবাজারে টিসিবির পণ্য বিক্রি করার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে ১০ টাকা জরিমানা করা হয়।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন বিভিন্ন বাজার মনিটরিং করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর হাটখোলায় মেসার্স মিলন ট্রেডার্সে অভিযান চালায়।
অভিযানে টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির দায়ে ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় কার্টুনে থাকা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ৪ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়। পুলিশ এসময়
দোকানের মালিক হরিনাথপুর দক্ষিণ পাড়ার শহিদুল ইসলামের পুত্র মিল্টনকে (৩৫) আটক করে। পরে সন্ধ্যায় মিল্টনের দেয়া তথ্যমতে তেল সরবরাহকারী একই গ্রামের সন্তেষ শাহ এর পুত্র অশোককে আটক করে। পরে রাতে ভ্রাম্যমান আদালতে তাদের দুইজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।



