ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ১নং ভূবনকুড়া ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে করোনায় বিপাকে পড়া কর্মহীন অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক ও বিএনপি নেতা মো: রমজান আলী জহির। রোববার সকালে বাঘাইতলা, বেতকুড়ি ও জামগড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার রতন দাস, ইউপি সদস্য জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলাম, ব্যবসায়ী দুলাল মিয়া প্রমুখ।
সমাজসেবক ও বিএনপি নেতা রমজান আলী জহির বলেন, কেউ অপ্রয়োজনে রাস্তায় বের হবেন না। সরকারি নির্দেশ মেনে চলুন, নিজে সচেতন থাকুন অন্যকে সচেতন রাখুন। তিনি ইউনিয়নবাসীকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।



