ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভুবনকুড়া ইউনিয়নে ব্যক্তি উদ্যোগে করোনা বিপাকে কর্মহীন অসহায় এক হাজার পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সমাজসেবক ও বিএনপি নেতা রমজান আলী জহির। রোববার সকালে বাঘাইতলা, বেতকুড়ি ও জামগড়া এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রতন দাস, ইউপি সদস্য জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক মো: মোস্তফা কামাল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,ব্যবসায়ী দুলাল মিয়া প্রমুখ। সমাজসেবক ও বিএনপি নেতা রমজান আলী জহির ইউনিয়নবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।



