করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ৪৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। এর মধ্যে ১ জন আক্রান্ত বলে তথ্য পেয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ।

রোববার রাত সাড়ে আট টায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে ৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। এর মধ্যে ১ জনের শরীরে করোনা পজেটিভ এসেছে। সে বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা। বর্তমানে সে বাড়িতেই আছে। রাতেই তাকে আইসোলেশন সেন্টার নেয়া হবে।