কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরি সন্দেহে সুরুজ্জামান (৪২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায়। নিহত রিকশাচালক ওই গ্রামের খরিয়া মাহমুদের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকার মহুবর রহমানে ছেলে মিনহাজুল ইসলাম মুসার ১০-১২ দিন আগে একটি ছাগল চুরি হলে তিনি থানায় অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিটিং সালিস হলেও কোনো সমাধান হয়নি। ঘটনার দিন সোমবার দুপুরে প্রতিবেশী রিকশাচালক সুরুজ্জামানকে বাড়ির সামনে পেয়ে জোরপূর্বক মুসা তার বাড়িতে নিয়ে গিয়ে আটক করেন। সেখানে সুুরুজ্জামানকে ছাগল চুরির সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নির্যাতন শুরু করলে তিনি বলেন, দু’জন যুবক ১০-১২ দিন পূর্বে একটি ছাগল নিয়ে আমার রিকশায় করে উপজেলার তবকপুর ইউনিয়নের রেলগেট নামক স্থানে নিয়ে গিয়ে ভাড়া দিয়ে আমাকে বিদায় করে দেন। ছাগলটি চুরি করা ছিল কিনা তা আমি জানি না। কিন্তু এর পরও মিনহাজুল ইসলাম মুসা ছাগল চুরির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে সুরুজ্জামানকে উপর্যুপরি মারধর করলে একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
রিকশাচালককে পিটিয়ে হত্যা \
কুড়িগ্রামের উলিপুরে ছাগল চুরি সন্দেহে সুরুজ্জামান (৪২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে গুনাইগাছ ইউনিয়নের গাবেরতল এলাকায়। নিহত রিকশাচালক...



