ভারতে বেড়াতে গিয়ে আটকেপড়া তিন বাংলাদেশী দেশে ফিরেছেন। সোমবার সন্ধ্যা ৬টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন তারা।

এ বাংলাদেশীরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ফেরদৌস আলম বকুল ও আলমগীর আলম এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জন রিচার্ড ঘাঘরা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বহিরাগমন ও আগমন বন্ধ থাকায় দুই দেশের কূটনৈতিক যোগাযোগের মধ্যমে দেশে আসতে হয় তাদের।

নাকুগাঁও স্থলবন্দরে আসার পর তাদের গ্রহণ করেন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তৌহিদুল হাসান। পরে স্বাস্থ্য বিভাগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের জেলা সদরের পিটিআই ইনিস্টিটিউটের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।