বরগুনায় বাল্য বিবাহের কোন্দলে মাদরাসা পড়ুয়া নবম শ্রেনীর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিহতের পরিবার। বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ সরিষামুড়ি গ্রামের মালেক হাওলাদারের মেয়ের ঘরের নাতনী রিপন হাওলাদারের মেয়ে মোসাঃ রিপা আক্তার (১৮) গলায় ওড়না পেঁচিয়ে রহস্য জনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, মৃত রিপা ছোট থেকেই তার নানা বাড়ি থেকে পড়াশোনা করতো। এক বছর আগে একই ইউনিয়নের মধ্য সরিষামুড়ি গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে আঁচলাম হাওলাদারের বিবাহ হয়। রিপা শশুর বাড়ির যেতে চাইছিলনা সোমবার বিকালে স্বামী আঁচলামের সাথে কথা কাটাকাটি হয়। সোমবার রাত্র সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে খালপাড়ে রেন্ডীগাছের সাথে গলায় ফাস দেয়া ঝুলন্ত লাশ পায়। পরিবারের লোকজন উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে যায়।

এ বিষেয় বেতাগী থানার অফিসার ইনচার্জ(ওসি ) কাজী শাখায়ত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।