রাজবাড়ীর বালিয়াকান্দিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। তিনি উপজেলার নারুয়া ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নারুয়া ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি নারায়ণগঞ্জে থাকতেন। কোনো কাজ কর্ম করতেন না। মঙ্গলবার সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকাল ১১টায় রাজবাড়ীতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বলেন, বুধবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে।



