মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের চর ব্রাহ্মন্দী এলাকায় উদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্যম ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহারা অসহায় ২৯০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদ্যম ইয়াতিম শিশু হাফেজিয়া নূরানী মাদ্রাসার সাধারণ সম্পাদক সোলায়মান খান, উদ্যম ফাউন্ডেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ, মাওলানা কাজী আবদুল আলীম মাস্টার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোঃ কামরুজ্জামান মাজেদ চকবার, সাংবাদিক এস. এম. রাসেল।
এছাড়াও উদ্যম ফাউন্ডেশন দুঃস্থ মানুষের মাঝে সাবান ও ডিটারজেন্ট পাউডার বিতরণ করে। উদ্যম ফাউন্ডেশন দীর্ঘ ১৮ বছর ধরে জেলা সদরের চর ব্রাহ্মন্দী এলাকায় ইয়াতিম খানা, নূরানী মাদ্রাসা, কবরস্থান, বয়স্কদের কুরআন শিক্ষা, শিশুদের মক্তব শিক্ষা, মহিলাদের সেলাই প্রশিক্ষণ, মেধাবিদের শিক্ষাবৃত্তি, অবহায়-দুস্থ ও গরিব লোকদের স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ সুনামের সাথে পরিচালনা করে আসছে।



