করোনা ভাইরাস সংক্রমনের পর ও পবিত্র রমজানকে সামনে রেখে এ পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় গরিব, অসহায় ও দুস্থদের তিন দফায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পাদন করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। গতকাল শুক্রবার তৃতীয় দফায় এ দুই উপজেলায় ৩১০০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হয়। সাতকানিয়া পৌরসভা এলাকা ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ সামগ্রীগুলো পৌঁছে দেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। সামগ্রীগুলোর মধ্যে ছিল, চাউল, ডাল, ভোজ্য তেল, আলু, ছোলা, পেয়াজ, ময়দা ও চিনি।
সাতকানিয়া-লোহাগাড়ায় ত্রাণগুলো বিতরণকালে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলম, আওয়ামীলীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, মিঠু নাগ, বিকাশ দাশ এবং লোহাগাড়ায় দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হীরু, সহ-সভাপতি নিবাস দাশ সাগরসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা, একজন লোকও না খেয়ে থাকবে না। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমনের পর চলতি এপ্রিল মাসে ৩ দফায় এ দুই উপজেলায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তৃতীয় দফায় গতকাল (শুক্রবার) পবিত্র রমজানকে সামনে রেখে ৩১০০ পরিবারের মাঝে ত্রাণগুলো আওয়ামীলীগ নেতা ও জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হয়। দূর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এই দুই উপজেলায় দুস্থদের জন্য সহযোগিতা অব্যাহত রাখব।
সাতকানিয়া-লোহাগাড়ায় ৩১০০ দুস্থ পরিবারের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়–য়ার ত্রাণ বিতরণ
করোনা ভাইরাস সংক্রমনের পর ও পবিত্র রমজানকে সামনে রেখে এ পর্যন্ত চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় গরিব, অসহায় ও দুস্থদের তিন দফায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পাদন করেছেন আওয়ামীলীগের...



