নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানের এক হাজার কর্মচারীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্মহীন কর্মচারীদের মাঝে চাল, ডাল, তেল, আলু ও সাবান বিতরণ করা হয়।

মাশরাফির আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক, ব্যবসায়ী আইয়ুব খান বুলুসহ জেলা বণিক সমিতির নেতৃবৃন্দ।

এর আগে মাশরাফির পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় আরো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।