করোনাভাইরাসের দুর্যোগময় মুহূর্তে প্রতিদিন বিকেল হলেই খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি ছুটছেন নড়াইল জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান। ১৭ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত দুই হাজার জনকে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। এজন্য তিনটি মোবাইল ফোন নাম্বার চালু করেছেন। এই নাম্বারগুলোতে ফোন বা এসএমএস করলে খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। ওয়াহিদুজ্জামানের খাদ্যসামগ্রী পেয়ে খুশি নড়াইলের অসহায় মানুষেরা। এ কাজে প্রতিদিন ১০ থেকে ১৫ জন স্বেচ্ছাসেবী আত্মনিয়োগ করেছেন।

জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এ পর্যন্ত এক হাজার ছয় শ’জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে, পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী চালু রাখার আশা করছি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-চাল, ডাল, তেল, আলু, সাবানসহ অন্যান্য জিনিসপত্র।

তিনি আরো বলেন, সারাদিন ফোন ও এসএমএস পাওয়ার পর বিকেল থেকে রাত অবধি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।