প্রাণঘাতী নভেল করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামীলী সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শাখা হটলাইনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ কার্যালয়ে ৮ সদস্যের মেডিকেল টিম ফোন কলের মাধ্যমে রোগীদের সাথে কথা বলে প্রয়োজনে বাড়িতে গিয়ে ঔষধ পৌঁছে দিচ্ছে।

সোমবার সরেজমিনে পরিদর্শন কালে প্রতিদিন অর্ধশত রোগীকে ঔষধ সহ জরুরী স্বাস্থ্যসেবা দেয়ার কথা নিশ্চিত করে টিম লিডার মাইজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা চয়ন।
নানাভাবে কার্যক্রমে সহযোগিতা করছেন আওয়ামীলীগের সভাপতিমগুলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি, কাজিপুর আসনের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।