মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাদক সেবন ও বিক্রয়ে বাধা দেয়ায় আবুল বাসার রিপন (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক কারবারিরা। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় আহত আবুল বাসার রিপন জানান, দীর্ঘ দিন ধরে এলাকার কিছু মাদক কারবারি প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল। কয়েক দিন আগে নোহাটা গ্রামের বাবলু শিকদারের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে জানতে পেরে বিক্রি বন্ধে তাদের বাধা দেয়া হয়। এর সূত্র ধরে রোববার রাত ৮টার দিকে ওই গ্রামের মাদক সরবরাহকারী পান্নুর নেতৃত্বে মাদক বিক্রেতা লুৎফর, রাসেল, কাদের, জুয়েল, সোহেল, হাসিব ও অজ্ঞাত সাত-আটজন তাদের ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে গেলে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনিয়ে নেয়। আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে রাতেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে গত রাতে একটি ঘটনা জানতে পেরেছি।