ঝিনাইদহে মঙ্গরবার নতুন করে আরো আটজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ১৫ জনের প্রাপ্ত রিপোর্টে আটজনের পজেটিভ এবং সাতজনের নেগেটিভ এসেছে।

এই নিয়ে জেলায় চার দিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এর মধ্যে ঝিনাইদহ সদরে পাঁচজন, শৈলকুপা উপজেলা সাতজন, কালীগঞ্জে পাঁচজন, কোটচাঁদপুরে দু’জন, মহেশপুরে একজন ও হরিনাকুন্ডুতে একজন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স পরিসংখ্যনবিদ, অ্যাম্বুলেন্স চালক, ল্যাব টেকনিশিয়ান, কুক ও স্কুল শিক্ষক রয়েছেন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শনিবার দু’জন, রোববার সাত, সোমবার চার এবং আজ মঙ্গলবার নতুন করে আরো আটজনের করোনা ভাইরাসের নমুনার ফলাফল পজেটিভ এসেছে। এই নিয়ে জেলায় চার দিনে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

তিনি জানান, আক্রন্তদের শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।