বাংলাদেশের দীর্ঘতম মানব এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মানব জিন্নাত আলী ইন্তেকাল করেছেন তিনি গতকাল মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ২৩ বছর। দীর্ঘ মানব জিন্নাত আলী কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমীর হামজা এবং মায়ের নাম ছফুরা বেগম। হরমোনের জটিলতার কারণে প্রায় ১২ বছর আগে থেকে জিন্নাতের শরীরের উচ্চতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় বিশেষজ্ঞ ডাক্তাররা জানান, তার মস্তিস্কে একটি টিউমার পিটুইটারি প্রন্থীকে প্রভাবিত করার ফলে তার উচ্চতা বাড়ছে। তার উচ্চতা ছিল ৮ ফুট ২.৮২ ইঞ্চি। গিনেস বুক রেকর্ড এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পৃথিবীর সবচেয়ে জীবিত দীর্ঘতম মানব হলেন তুরস্কের সুলতান কোসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। সুলতান কোসেন এর পরবর্তী দীর্ঘতম বিশ্বমানব হলেন রামুর গর্জনিয়ার জিন্নাত আলী। গতকাল বিকেল ৩টায় তার গ্রামের বাড়ি থোয়াইংগাকাটা বড় কবরস্থান মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায় কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল রামু উপজেলা নির্বাহী কর্মকতাসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
দেশের দীর্ঘতম মানব জিন্নাত আলী আর নেই
বাংলাদেশের দীর্ঘতম মানব এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম মানব জিন্নাত আলী ইন্তেকাল করেছেন তিনি গতকাল মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...



