করোনা প্রতিরোধ ও কর্মহীন মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ী কালুখালী উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সমাজ সেবক মহিউদ্দিন শেখ ইনছু। জমি বিক্রি করে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
বুধবার উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন।
বিতরণ অনুষ্ঠানে মহিউদ্দিন শেখ ইনছু জানান, প্রতিদিন এলাকার কর্মহীন মানুষেরা ত্রাণের জন্য পথ চেয়ে বসে থাকলেও কেউ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আমারও হাতে টাকা ছিলো না। বাধ্য হয়ে নিজের জমি বিক্রি করে মাজবাড়ীর এক হাজার পরিবারকে চাউল দিলাম। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন বলে জানান।
বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসেন।



