জয়পুরহাটের আক্কেলপুরে এক বিএনপি নেতার পক্ষে নিম্নবিত্ত পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ওবায়দুর রহমান চন্দনের সৌজন্যে আক্কেলপুর এম আর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নয়নের সার্বিক ব্যবস্থাপনায় এই উপহার বিতরণ করা হয়।
প্রথম পর্যায়ে ৩০০ পরিবারের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বিভিন্ন স্পটে ও বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, ছাত্রদল উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাকিল হোসেন রবিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দোলন প্রামানিকসহ অন্যরা।



