গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। এই সঙ্কটময় মুহূর্তে দলীয় সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। দেশপ্রেমিক সেনা ও পুলিশ সদস্যরা করোনা দুর্যোগে মৃত্যুঝুঁকি উপেক্ষা করে যেভাবে নিরলসভাবে কাজ করছে সেভাবে প্রত্যেককে প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে। বুধবার গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা শাখা কর্তৃক কর্মহীন মানুষের মাঝে ধারাবাহিক খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লকডাউনে আয়-রোজগারহীন ঘরবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন বলেন, করোনা দুর্যোগে দুর্ভিক্ষের হাতছানি লক্ষ করা যাচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে অসংখ্য মানুষকে বেকারত্ব বরণ করতে হবে। কর্মহীন এসব মানুষের বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।
টঙ্গী পূর্ব থানার ইসলামপুর বনমালা এলাকায় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি, গাজীপুর মহানগর জিসাস সভাপতি শ্রমিক নেতা কসিম উদ্দীন, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-মোস্তফা খান, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির মৃধা, বাবুল চৌধুরী, হাবীব মোল্লা, মোহাম্মদ সাকিল, নূর-ই-আলম, মোহাম্মদ আসাদুল্লাহ প্রমুখ।
ক্রান্তিলগ্নে জাতিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব সরকারকেই নিতে হবে : হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে। এই সঙ্কটময় মুহূর্তে দলীয় সঙ্কীর্ণতার...



