আওয়ামীলীগের সভাপতিমগুলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রু যাকে দেখা যায়না সেই অদৃশ্য শত্রুর হাতে বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ বন্দি। করোনাভাইরাসের এই সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য কৃষি, স্বাস্থ্য, রপ্তানী শিল্প ও গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে প্রণোদনা এবং অসহায় মানুষের মধ্যে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে আলেম সমাজ এ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসুচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদানের প্রাক্কালে এ কথা বলেন।


মোহাম্মদ নাসিম লেন, এই সংকটকালে ঢাকায় থাকলেও আমার মন পড়ে ছিল প্রিয় সিরাজগঞ্জ ও কাজিপুরের মানুষের মধ্যে। সময়মতো প্রিয় সিরাজগঞ্জ ও কাজিপুরের মানুষের সামনে উপস্থিত হতে না পেরে খুবই কষ্টে ছিলাম। ভয়কে উপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় রেখে গত দুই দিন সিরাজগঞ্জ ও কাজিপুরের দৃর্দশাগ্রস্ত মানুষের মধ্যে খাদ্য সহায়তা দিতে পেরে আমি আনন্দিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। নতুবা জনগণ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বাংলাদেশ সহ বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলোর মানুষের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে দেশের আলেম সমাজসহ সকল ধর্ম বর্ণ ও মানুষের প্রতি উদাত্ব আহবান জানান।

পরে তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে আ’লীগ কার্যালয়ের সামনে খাদ্য সহায়তা কর্মসুচিতে বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহ্জ্বা শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, পৌর মেয়র নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমুখ।