মিরসরাইয়ে জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নিজামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

সভায় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা ওলামাদলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রহিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন।

এছাড়া কামরুল ইসলাম, আমজাদ হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মিলন চৌধুরী, আফলাতুন নুর জাকারিয়া, সালা উদ্দিন, মো: রাশেদ, মো: জসিম উদ্দিন, জাবেদ হোসেন, আবু জাফর, আকিল হোসেন, আবু তাহের,খুরশিদ আলম, হাশেম, রনি ভৌমিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য শিবলু, ফারুক, বাবু, নাজিম, বাদশা, নিজামপুর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল চৌধুরী, ছাত্রনেতা শরিফ মাহমুদ রিয়াজ, আরাফাত, সাফায়েত, সাজিদ, আমির, সাইফুল, রিত্তিক, সাকিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জুলাই-আগষ্টের বর্বরোচিত ঘটনার একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে উপজেলা যুবদলের উদ্যোগে চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।