শেরপুরের নালিতাবাড়ীতে প্রান্তির কৃষকের ধান কেটে মাড়াই করে দিল নালিতাবাড়ী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশ। নালতাবাড়ী উপজেলার নুন্নি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তিক কৃষক জালাল মিয়ে ও নুরুল ইসলামের ধান কেটে মাড়াই করে দিল নালিতাবাড়ী থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম।
আজ বুধবার সকাল থেকে দুই প্রান্তিক কৃষকের প্রায় এক একর জমির বোরধান কেটে দেওয়া হয়েছে। নালিতাবাড়ীর থানা পুলিশের ওসিসহ ২৫ সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা এ ধান কাটায় অংশ নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহামেদ বাদল বলেন, জানতে পারলাম নিশ্চিন্তপুর গ্রামের দরিদ্র কৃষক জালাল মিয়া অর্থাভাবে লিজ নেওয়া ৫০ শতক জমির ধান কটতে পারছে না। পরে পুলিশ সুপার স্যারের পরামর্শে ওই কৃষকের ধান কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকের ক্ষেতে যাওয়ার সময় রাস্তার পাশে একজন হত দরিদ্র কৃষক নুরুল ইসলাম একাই একটি ক্ষেতের ধান কাটতে ছিল দেখে কৃষকের সাথে কথা বলে তার ৩৫ শতক জমির ধানও কেটে দেই।
নালিতাবাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার জাহাঙ্গির আলম বলেন, অসহায় কৃষকের ধান কেটে মানুষকে উৎসাহ দেওয়া হচ্ছে। কারো যদি অর্থিক বা শ্রমিক সমস্যা থাকলে আমাদের জানালে তাদেরও ধান কেটে দেওয়া হবে।



