সিরাজগঞ্জের কাজিপুরে ২০১৯-২০ অর্থবছরে জাটকা আহরণ নিষিদ্ধের নিয়ম মেনে চলায় জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেয়া হয়েছে বিশেষ ভিজিএফ (খাদ্যশস্য) এর চাল। প্রত্যেককে একত্রে দুইমাসের ৮০ কেজি করে চাল পেয়েছেন।
বুধবার কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ বিতরণ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় মুঠোফোনে উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
কাজিপুর ইউনিয়নের ১৯৪ জন জেলের মাঝে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সদরের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, প্যানেল চেয়ারম্যান টি এম জাহিদুল ইসলাম শামীম, ইউপি সদস্য আমিনুল ইসলাম তোতা, ইউপি সচিব আবু সাইদ প্রমুখ।



