সিরাজগঞ্জের কাজিপুরে দূর্গম চরাঞ্চলে করোনায় আক্রান্ত বাবা ও ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল ও ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামের মুদি দোকানদার রেফাজ উদ্দিন (৬০) ও তার পুত্র পল্লীচিকিৎসক মনিরুজ্জামান (৩০) গত ২২ এপ্রিল সর্দি-জ্বর নিয়ে আক্রান্ত ওই দুই ব্যক্তি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সন্দেহ হলে সেখানকার ডাক্তার তাদের রক্তের নমুনা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ২৪ এপ্রিল সন্ধ্যায় তাদের রক্তে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২৫ এপ্রিল তাদের ঢাকায় মুকদা হাসপাতালে ভর্তি করা হয়।

টিএইচ ও ডা. মোমেনা পারভীর পারুল জানান, সুস্থ হওয়া বাবা ও ছেলেকে বুধবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা ও ভিটামিন জাতীয় ফলমূল হাতে তুলে দেয়া হয়। তবে আমরা তাদেরকে আরো সাতদিন ঘরে থাকার পরামর্শ দিয়েছি।