সীতাকুণ্ডে এক ব্র্যাক কর্মকর্তাসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও বিআইটিআইডি এ কথা নিশ্চিত করেছেন। এক দিনে তিনজন আক্রান্ত হওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে এক করোনা রোগীর সাথে পেশাগত কারণে উঠাবসা থাকায় হোম কোয়ারেন্টাইনে গেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ।

তিনি জানান, বুধবার রাত ১০টার সময় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সীতাকুণ্ডে তিনজন করোনায় আক্রান্তের কথা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় জানান, আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এদিকে যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে ব্র্যাক কর্মকর্তার সাথে পেশাগত কারণে উঠাবসা থাকায় বুধবার রাতেই হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ।