চট্টগ্রামের সাতকানিয়ায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন পুলিশ সদস্য ও ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছে। করোনা সংক্রমণ হওয়া অন্য তিন জনের মধ্যে একজন নারীও রয়েছেন। এই নিয়ে সাতকানিয়ায় ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মারা গেছেন ১ জন। করোনায় আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মাদার্শার একই পরিবারের ৭ জনসহ ১৩ জন বাড়ি ফিরেছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ-আলম জানান, গত শুক্রবার ৮ মে চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটিতে ৬১টি নমুনা পরীক্ষায় ৪০টি করোনা পজিটিভ হয়। তারমধ্যে সাতকানিয়ার ৭ জন শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়াদের মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য (৫৫), জেলা পুলিশ সদস্য (২৪), উপজেলা স্বাস্থ্য কেন্দ্র তুলাতলীর স্টাফ (৩৪), বাজালিয়ার স্বাস্থ্যকেন্দ্রে কর্মচারী (৩৮), সোনাকানিয়ার মির্জাখিলের কিশোরী (২২), পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা (২৪) ও পশ্চিম গাটিয়াডাঙ্গার বাসিন্দা (৩৫)।



