লক্ষ্মীপুরের রামগঞ্জে কচুয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও ৯০ বছর বয়সী বৃদ্ধ আফতাব উদ্দিনকে সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে মারধর করার ঘটনায় তার ছেলে বদরুদ্দৌজাকে (৩২) আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহতের স্ত্রী হোসনে আরা বেগম বাদি হয়ে রাতেই রামগঞ্জ থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ফজরের নামাজের সময় উপজেলার রামগঞ্জ কাঠ বাজার এলাকার ইমাম বদরোদ্দৌজার ভাড়া বাসায়।
এ দিকে বৃদ্ধ বাবাকে মারধর করে আহত করার ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ছুটে যান ঘটনাস্থলে। এ সময় বৃদ্ধ বাবা আফতাব উদ্দিনের চিকিৎসার সব খরচ নিজে বহনসহ ওই পরিবারের সদস্যদের হাতে ১৫ দিনের খাবার তুলে দেন তিনি। তিনি জানান, যতদিন পর্যন্ত ওই বৃদ্ধ বাবা-মা রামগঞ্জে অবস্থান করবেন তত দিন তিনি নিজের বেতনের টাকা দিয়ে বৃদ্ধ বাবার পরিবারের সব ব্যয় বহন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) এ কে ফজলুল হক ও রামগঞ্জ থানার এসআই মো: মহসিন চৌধুরী।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হওয়ার সাথে সাথে আমরা ঘটনার মূল হোতাকে গ্রেফতারে অভিযান চালাই। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান স্যারের সার্বিক দিকনির্দেশনায় স্থানীয় লোকদের সাথে কথা বলে রাতে শহরের বাইপাস সড়কের ওপর থেকে মো: বদরুদ্দৌজাকে গ্রেফতার করি।
বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় ছেলে আটক দায়িত্ব নিলেন ওসি
লক্ষ্মীপুরের রামগঞ্জে কচুয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও ৯০ বছর বয়সী বৃদ্ধ আফতাব উদ্দিনকে সম্পত্তি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে মারধর করার...



