করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া গ্রামের বাড়িতে ফেরার দুই দিন পর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিনি কাশি নিয়ে দুই দিন আগে বাড়িতে ফেরেন।

ওই ব্যক্তির ভাতিজা জানান, করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে ফেরার পর তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। শনিবার রাতে তিনি মারা যান। রোববার সকালে বাড়ির লোকজন তার মৃত্যুর বিষয়টি টের পান।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।