চট্টগ্রামের সাতকানিয়ায় তিন হাজার গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার ১৭ ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আবদুল গফ্ফার চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ওসমান চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী, থানা যুবদলের সাবেক সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: মহসিন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আরমান হোসেন ও সাধারণ সম্পাদক মো: দিদার, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর, উপজেলা বিএনপি নেতা তাছলিম, মমতাজ আহমেদ, জাহাঙ্গীর, ছাত্রদল নেতা দিদার, আজাদ, হোসেল, মিজান, ফরহাদ, ইমন প্রমূখ।