চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় কর্মহীন হয়ে পড়া তিন হাজার শ্রমিক ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরে পরশমনি কমিউনিটি সেন্টার থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি করোনায় কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী দলের ইউনিয়ন ভিত্তিক প্রতিনিধিদের হাতে তুলে দেন। ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব মেনে উপহার সামগ্রীগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দলের সিদ্ধান্ত মোতাবেক করোনায় কর্মহীন শ্রমিক, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রাথমিক ভাবে আমরা ৩ হাজার পরিবারের মাঝে বিতরণ করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী যথাযথ বন্টন হচ্ছে না। অনেক জায়গায় প্রকৃত গরীব, অসহায় পরিবারের হাতে সরকারি ত্রাণ যাচ্ছে না।
উপহার সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নওয়াব মিয়া, জসীম উদ্দিন আবদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদুর রহমান রিটু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ফজলুল আজিম কাদেরী, সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, মোঃ ফেরদৌস, তছলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হাসান, যুবদল নেতা মকছুদুর রহমান ও ছাত্রদল নেতা মোঃ আরিফুল ইসলাম।



