জয়পুরহাটে একই পরিবারের তিনজন ও সদর উপজেলার স্বাস্থ্য সহকারীসহ ২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে।

মঙ্গলবার ২৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ২৩ জন কালাই, পাঁচবিবি ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা ভারত, ঢাকা ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল, হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয় এতে ২৬৪ জনের মধ্যে ২৩ জনের পজিটিভ আসে, তাদের সবাইকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে আনা হয়েছে।