দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে থাকা পরিবারগুলোর স্বপ্ন পূরণ হলো। বিশুদ্ধ পানি পানের প্রত্যাশা পূরণ হলো ভোলাহাটের সহ¯্রাধিক পরিবারের। সরকারি অর্থায়নে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরে বিশুদ্ধ পানির পাম্পটি সুবিধাভোগী পরিবারগুলোর জন্য উন্মুক্ত করা হলো। সোমবার দুপুর ১২টার দিকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরের উপস্থিতিতে বিশুদ্ধ পানি সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রাজিবুল আলম ও ওসি নাসিরউদ্দিন মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন, গোহালবাড়ী ইউপি সচিব মাজহারুল ইসলাম, ইউপি সদস্য মোজাম্মেল হক, ইসমাইল হোসেন, রমেশা বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পাম্পটির পানি ধারণক্ষমতা ৩০ হাজার মেট্রিক টন এবং এর মাধ্যমে সহ¯্রাধিক পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবেন বলে চেয়ারম্যান আব্দুল কাদের জানান।
ভোলাহাটে সহস্রাধিক পরিবারে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু
দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে থাকা পরিবারগুলোর স্বপ্ন পূরণ হলো। বিশুদ্ধ পানি পানের প্রত্যাশা পূরণ হলো ভোলাহাটের সহ¯্রাধিক পরিবারের। সরকারি অর্থায়নে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরে...



