শ্যামনগরের নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল হাই স্কুলের জমি নিয়ে বিরোধের জের ধরে প্রধান শিক্ষক ড. মুহা: আব্দুল মান্নানের ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ উটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

ড. মুহা: আব্দুল মান্নান অভিযোগ করেন, নকিপুর সরকারি এইচ সি পাইলট মডেল হাইস্কুল সংলগ্ন শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাথে স্কুলের সীমানা নিয়ে বিরোধ বাধে। পরিকল্পিতভাবে কলেজের মাস্টাররোলে পিয়ন পদে চাকুরিরত আমিনুরের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে স্কুলের জায়গায় নির্মিত বাউন্ডারি ভেঙে দিতে বাধা দিতে থাকে। এ সংবাদ পেয়ে আমি সেখানে যাই। সেখানে পৌঁছানো মাত্রই আমিনুরের হাতে থাকা লোহার প্লাস দিয়ে আমাকে আঘাত করেন। অন্যান্যরাও এলোপাতাড়িভাবে আমার ওপর অতর্কিত হামলা করে। এতে আমি রক্তাক্ত হয়ে যাই।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। এদিকে তার আহত হওয়ার সংবাদ পেয়ে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজ তাকে দেখতে হাসপাতালে ভিড় জমান। এ ধরণের হামলার তিব্রা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।