রাজবাড়ীর বালিয়াকান্দিতে মেহগনি বাগানের মধ্যে থেকে পুলিশ এক ট্রাক ড্রাইভারের লাশ উদ্ধার করেছে। ওই ড্রাইভারের নাম, দিলীপ সরকার (৪০)। তার পিতার নাম, অজিত সরকার। বাড়ী বালিয়াকান্দি ইউনিয়নের দুর্গাবদ্দী গ্রামে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে বালিয়াকান্দি ইউনিয়নের পুর্ব মৌকুড়ী ঋষিপাড়ার নিকট হযরত মল্লিকের মেহগনি বাগানের মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
বালিয়াকান্দি ইউপি সদস্য বাচ্চু প্রধান বলেন, উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পুর্ব মৌকুড়ী ঋষিপাড়ার নিকট মেহগনি বাগানের মধ্যে দিলীপ ড্রাইভারের লাশ উদ্ধার করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, ওই মেহগনি বাগানে তাস খেলার সময় দিলীপ অসুস্থ হয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহৃ নেই। লাশটি উদ্ধার করা হয়েছে।



