খাগড়াছড়ির গুইমারায় একটি ইটভাটায় লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ ও সেনাসদ্যরা। এ ঘটনায় ইটভাটার ম্যানেজার মাহবুবকে আটক করেছে পুলিশ। অমানবিক ঘটনাটি ঘটেছে গুইমারা ফোর স্টার ইটভাটায়।
উদ্ধার হওয়ায় শ্রমিক হেলাল মিয়া ও আলাল মিয়া জানান, তারা গুইমারা উপজেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের মালিকানাধীন ফোর স্টার ইটভাটায় দীর্ঘদিন ধরে কাজ করতেন। কিন্তু বকেয়া বেতন না দেয়ায় তারা কাজ করতে অপারগতা জানালে ইটভাটার ম্যানেজার মাহবুব হোসেন তাদের পায়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। পরিবারের লোকজন খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ইটভাটায় গিয়ে তাদের পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখতে পান এবং নিরপত্তা বাহিনীকে খবর দেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গুইমারা ফোর স্টার ইটভাটা থেকে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হওয়ায় ইটভাটার ম্যানেজার মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।