ত্রাণ বিতরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি। শুক্রবার সকালে সেনবাগ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাষ্টার মোক্তার হোসেন ইকবাল। এ সময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ অসহায় ১৮ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ মফিজুর রহমানের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়।
সম্মেলনে জানানো হয়, সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ১২ হাজার ৮৮২ জনকে উপহার সামগ্রী দেয়া হয়েছে। এছাড়াও সোনাইমুড়ি উপজেলার তিনটি ইউনিয়ন ও মধ্যবিত্ত পরিবারসহ ৫ হাজার ১১৮ জনকে উপহার সামগ্রী দেয়ার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, ছাতারপাইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোন্দকার গোলাম হোসেন, বীজবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের কোম্পানি, নবীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল হক ও নুরুজ্জামান চৌধুরী, কেশারপাড় ইউপির সাবেক সাধারণ সম্পাদক সফিক চৌধুরী, বিএনপি নেতা রেজাউল হক হেলাল, অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মির্জা সোলেমান, মহসিন বিএসসি, সাবেক যুবনেতা সাহেদুল করিম মারুপ, জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা আবুল খায়ের, ফখরুল ইসলাম রুবেল, রবিউল হাসান তুহিন, আবদুল আজিম, হেলাল,আলী আসগর শিবলু প্রমুখ।



