আগামীকাল শনিবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাদারীপুর জেলার সকল ধরনের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান (নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধের দোকান বাদে) বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক ও করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মাদারীপুর জেলা কমিটির সভাপতি মো: ওয়াহিদুল ইসলাম।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত মাদারীপুর জেলা কমিটির জরুরি বৈঠকে সাবেক নৌমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, পুলিশ সুপার মো: মাহবুব হাসান ও জেলার শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সিদ্ধান্তের কারণে জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।