সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দূর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামে আম কুড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আব্দুস সামাদ (৫০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে পূর্ব মাজনাবাড়ী এবতেদায়ি মাদ্রাসায় আম কুড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের দুহা শেখের পুত্র জয়নাল ও তার পুত্র আলতাফসহ একাধিক ব্যক্তি মিলে আব্দুস সামাদ ভূঁইয়াকে (৫০) টেনে ঘরের ভিতর নিয়ে পেটাতে থাকেন। প্রচণ্ড প্রহারে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধ। খবর পেয়ে আব্দুস সামাদের দুই পুত্র রবিউল ও করিম ঘটনাস্থলে গেলে তাদেরকেও পিটিয়ে পা ভেঙে দেয়া হয়েছে।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক গৌতম চন্দ্র মালি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ আজকেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এব্যাপারে এখন পর্যন্ত মামলা হয়নি।