করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সচেতনতাই মুখ্য শীর্ষক অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে হোসনাবাদ ডিবেটিং ক্লাব। বরিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার যেকোনো ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ক্লাবের ফেসবুক পেইজে আগামী ২০ মে’র মধ্যে প্রতিযোগিতার পক্ষে বা বিপক্ষে মতামত উপস্থাপন করতে হবে। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার দেয়া হবে। বিস্তারিত ক্লাবের ফেসবুক পেইজে উল্লেখ করা হয়েছে। এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করছেন নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর মোস্তাফিজুর রহমান। ডিবেটিং ক্লাবের উদ্যোক্তা ইতালিপ্রবাসী সাইফুল আহসান পিপু আগ্রহীদের দ্রুত প্রতিযোগিতায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
সামাজিক দূরত্ব বিষয়ে হোসনাবাদ ডিবেটিং ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা
করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব নীতি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সচেতনতাই মুখ্য শীর্ষক অনলাইন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে হোসনাবাদ ডিবেটিং ক্লাব। বরিশাল জেলার গৌরনদী, বাবুগঞ্জ ও...



