রাজশাহী বিভাগের করোনা হটস্পট জয়পুরহাট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার নতুন করে আরো ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে আক্কেলপুরে ১০, ক্ষেতলালে ৯, পাঁচবিবিতে দুই, কালাইয়ে একজন ও সদর উপজেলায় ছয়জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, গত চার দিনের ৫৫৩ জনের রিপোর্ট সোমবার এসেছে। এর মধ্যে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর আইএইচটির আইসোলেশনে নেয়া হয়েছে।