বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট মো: জহিরুল ইসলাম (৭৮) গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই রাজনীতিবদ ও আইনজীবী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক প্রাদেশিক গভর্নর ও পরবর্তীতে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে সুখ্যাতি অর্জন করেন। তার স্ত্রী, তিন পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। পুত্রের মধ্যে জাহেদুল ইসলাম বিশিষ্ট ব্যাংকার এবং রাশেদুল ইসলাম কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। তার প্রথম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব চট্টগ্রাম নাসিরাবাদ হাউজিং সোসাইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরবর্তী জানাজা বাদ জোহর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বঙ্গবন্ধুর সহচর অ্যাডভোকেট জহিরুল ইসলামের ইন্তেকাল
প্রধানমন্ত্রীর শোক
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর অ্যাডভোকেট মো: জহিরুল ইসলাম (৭৮) গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম শহরের বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কক্সবাজারের...



