শেরপুরের নালিতাবাড়ীতে মাতালদের ছুরিকাঘাতে গারো উপজাতি সম্প্রদায়ের এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষক সুনীল চাম্বুগং (৫০) পূর্ব সমেশ্চূড়া গ্রামের লিপিন মারাকের ছেলে।
বুধবার সাড়ে সাতটার দিকে উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের সীমান্ত সড়কের কালাপানি গ্রামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন। আহতরা হলেন সুনীলের স্ত্রী দীবাস মারাক (৪০) ও মেয়ের জামাই আন্তুন মারাক (৩০)।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ছাড়া আটক ওই তিন মাতালকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।



